হুমায়ুন কবির
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জ চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের ফয়লা নিজ বাড়ীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মাবাদ সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ ও বিকালে আছর বাদ গ্রামের বাড়ি মনোহরপুর গ্রামে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। মরহুম আমজাদ হোসেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
মরহুমের জানাজা নামাজে ঝিনাইদহ- ৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ হাজী কল্যান সমিতির সভাপতি লুৎফর রহমান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিগন অংশগ্রহন করেন। তার মৃত্যুতে কালীগঞ্জ হাজী কল্যান সমিতি সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।






