হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে ২২ নভেম্বর সোমবার বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিহ্মোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান স্বপন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, পৌর বিএনপির সদস্য,সাবেক কমিশনার আব্দুল মান্নান, মাজহারুল আনোয়ার প্রিন্স, কামরুল ইসলাম মুন্সি, মিলন হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আনসার আলী, পৌর কৃষক দলের সভাপতি ফোরকান আলী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তহিদুল ইসলাম, মতিয়ার রহমান, আব্দার আলীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির ডালিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন লস্কার, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবদলের সদস্য মিলন হোসেন, মিজানুর রহমান, যুবনেতা সেলিম মন্ডল, এস এম সাগর বাবু, ইসাহক, মিল্টন, আরিফ, ইকবাল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবী জানান।






