হুমায়ুন কবির,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আসন্ন ২৮ ফেব্রুয়ারীর নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু আজ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন।এ সময় ৫ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। উউল্লেখ্য গত নির্বাচনে পানির বোতল প্রতিক নিয়ে মনিরুজ্জামান রিংকু ১৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছিলেন।
জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে মোট ভোটার ৬৩০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩১৩৬ ও নারী ভোটার ৩১৭০ জন। মনিরুজ্জামান রিংকু তার প্রতিক্রিয়ায় পুনরায় জয়ের আশাবাদ ব্যক্ত করেন।





