ঘিওর (মানিকগঞ্জ)প্রতিনিধি 
বাংলাদেশ আওয়ামী যুবলীগে কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে  সোমবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার আওয়ামীযুবলীগের উদ্যোগে জঙ্গীবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি ঘিওর বাজারের বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান, ঘিওর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুর রহমান মিঠু, যুবলীগের সহ-সভাপতি রিপন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে আরিফ, কাজী নজরুল ইসলাম, যুবলীগ নেতা বিপুল কুমার হোড়, সিংজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল মিয়া, বালিয়াখোড়া ইউনিয়ন সভাপতি মো. হাফিজ শিকদার, ঘিওর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম বেপারী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মো. শরিফুল ইসলাম শরীফ ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here