হুমায়ুন কবির, (ঝিনাইদহ): ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান ও দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আসিফ ইকবাল কাজল এবং দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধ কর্মসূচী পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলার কালীগঞ্জ মেইন বাসস্টান্ডের ঢাকা-খুলনা মহাসড়কে এ কর্মসূচী পালন করে। দুই ঘন্টাব্যাপি এ মানববন্ধনে যোগ দিয়ে মামলা প্রতাহারের দাবি জানান কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এসময় বক্তৃতা করেন দৈনিক যুগান্তর ও এনটিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, সমকাল প্রতিনিধি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আলাউদ্দীন আজাদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, যমুনা টিভির আহমেদ নাসিম আনসারী ও বৈশাখী টিভির সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু প্রমুখ। মানববন্ধন শেষে সাংবাদিকরা ঢাকা-খুলনা সহাসড়কে ক্যামেরা রেখে প্রতিবাদ জানায়। এতে অংশ নেয় জেলার শতাধিক প্রিন্ট ও ইলেক্ট্রিক গণমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠান পরিচালনা করেন মাই টিভির জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিতা। উল্লেখ্য, ঝিনাইদহ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান জেলার সিনিয়র সাংবাদিক আসিফ কাজল এবং দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগসহ তিনজনের নামে ৫০০/৫০১ ধারায় অভিযোগ দিয়েছেন আব্দুস সালাম ও আজির উদ্দীন নামে অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তা-কর্মচারী। এই দুইজন সম্প্রতি ব্যাংকটির কালীগঞ্জ শাখার থেকে টাকা আত্মসাতের দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here