হুমায়ুন কবির ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে গ্রাম্য শালিসকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। করা হয়েছে বাড়িঘর ভাংচুর ও লুটপাট।
গেল রাতে সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে ওই গ্রামের নবাই মন্ডলের বাড়িতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মাতব্বররা নবাই মন্ডলের পরিবারকে ২৫ হাজার টাকা জরিমানা করে।
শালিসের জের ধরে বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মাতব্বর কাশেম মোল্লার সাথে আরেক মাতব্বর ইছাহাকের লোকজনের বাক-বিতন্ডা হয়। একই পর্যায়ে সংঘর্ষে কাশেমসহ ৪ জন আহত হয়। এ ঘটনার পর রাতে কাশেমর
লোকজন ইছাহাকের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও গহনাসহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। এরপর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।






