নিউজবাংলা ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী এম তানজিল হাসান সম্প্রতি চায়ের বালাই দমনের উপর আন্তর্জাতিকভাবে পরিচালিত ভারতের ইগনৌ(IGNOU) ইন্সটিটিউট থেকে ডিগ্রি অর্জন করেছেন। ইতিপূর্বে তিনি ভারতের আসামের ফাতেমাবাদ,কলিংউডসহ বিভিন্ন চা বাগানে ওই বিষয়ের উপর ফিল্ড সার্ভে সম্পন্ন করেছেন।

বাংলাদেশের ইস্পাহানী, ডানকান ব্রাদার্স, ন্যাশনাল টির বিভিন্ন বাগানে একাডেমিক প্রশিক্ষণ শেষ করেন শাবিপ্রবিতে পড়াশোনার সময়ে। বাংলাদেশের বিভিন্ন চা বাগানের ক্ষতিকর পোকামাকড় সংগ্রহ করে তা দমনের উপায় বাতলে দেন। এছাড়াও তিনি বাগানে চায়ের উৎপাদন বৃদ্ধি, জাত উদ্ভাবন, চায়ের গুণগতমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দেশ বিদেশের অনেক প্রফেসর ও স্পেশালিস্টের সঙ্গে কাজ করেছেন। তিনি ইতিপূর্বে দেশের স্বসনামধন্য ২ টি চায়ের ব্রান্ডে কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে কাজ করেছেন। বর্তমানে নিজেই চায়ের ব্রান্ড নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাপী বাংলাদেশের চায়ের সুনাম বৃদ্ধি করাই তার লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন। সময় পেলে বিনা বেতনে বিভিন্ন চায়ের বাগানের উৎপাদন বৃদ্ধিসহ নানা কাজে পরামর্শ দিতে ও কাজ করতে ছুটে যাওয়াই তার অন্যতম প্রধান কাজ।






