বিনোদন ডেস্ক 
আফগানিস্তানের শীর্ষ স্থানীয় টেলিভিশন চ্যানেল টোলো টিভি আজ সকালে তার সম্প্রচার ফের শুরু করেছে। তবে শুরুতেই উপস্থাপক হিসেবে আবির্ভূত হয়েছেন একজন নারী।
মোবি গ্রুপ পরিচালনা করে এই চ্যানেলটি। এর পরিচালক সাদ মোহসেনি জানিয়েছেন, তারা একজন নারী উপস্থাপককে দিয়ে আজ সকালে সম্প্রচার শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। উল্লেখ্য, তালেবানরা প্রকাশ্যে নারীদের অংশগ্রহণ মেনে নেবে কিনা তা নিয়ে উদ্বেগ থাকলেও টোলো নিউজ এই কাজটিই করেছে। এর আগে এই টিভি চ্যানেলটিকে তালেবানরা একটি প্রপাগান্ডা নেটওয়ার্ক হিসেবে আখ্যায়িত করতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here