নিউজবাংলা ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট গুরুপাড়া এলাকায় ভুট্টাক্ষেতে শিশুর কান্না শুনে ফুটফুটে এক নবজাতক শিশুকে উদ্ধার করলেন এলাকাবাসী। নবজাতকের সাজগোজ ও সুস্বাস্থ্য প্রমাণ করে কোন সম্ভ্রান্ত, শিক্ষিত অবিবাহিতা মেয়ের গর্ভে জন্ম সন্তানটি। শিশুটির প্রকৃত মা-বাবা কারা তাদের খুঁজে বের করার প্রক্রিয়া চলমান। অত্র এলাকার বাসিন্দা সাহেব আলী জানান, আজ শুক্রবার ভোররাতে কে বা কারা নবজাতক শিশুটিকে ফেলে গেছেন তা এখনও অজানা। তবে প্রশাসন প্রযুক্তি ব্যবহারে লোকেশন ট্রেস করতে পারেন বলে জানা গেছে। সুস্থ্য সবল ও বেশ সাজুগুজু ওই নবজাতক এলাকার একজন মা’য়ের জিম্মায় আছে । শিশুটিকে একনজর দেখার জন্য কৌতূহলী জনতা ভীড় করছেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান নবিবর রহমান সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি এলাকায় বেশ কৌতূহল ও চাঞ্চল্য সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here