ফরিদুল ইসলাম রানা, লালমনিরহাট প্রতিনিধি:

জগতবেড় ইউনিয়নের বেলবাড়ির ডাংগা, নতুন বাজারে আজ দিনগত রাতে ২টি গালামালের দোকান, ১ টি সারের দোকান ১ টি কম্পিউটার এর দোকান গভীর রাতে চুরি হয়।দোকানের মালামাল সহ নগদ অর্থ নিয়ে যায় চোর। চোরেরা প্রথমে একটি দোকানের চাল কাটে এবং এক এক করে বাকিগুলো চুরি করে নিয়ে যায়। দোকানের মালিকগন হলোঃশাহিন,আঃ গনি,লিমন ও হুমায়ুন। উল্লখ্য যে গত দুই মাস আগেও সেখানে দোকান চুরি হয়।দোকানের মালিক আলি রুস্তম, তিনি জানান ২ মাস আগে যদি আমার দোকান চুরির পর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হতো তাহলে আজ পুনরায় চুরির ঘটনা ঘটতো না। প্রশানের দৃষ্টি আকর্ষণ করে তিনি যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
উল্লেখ্য যে গত কয়েকদিন আগেও পাটগ্রাম মেডিকেল কোয়ার্টারে চুরির ঘটনাসহ কয়েক মাসে অনেকগুল চুরির ঘটানা ঘটে। তবে এ পর্যন্ত কোন অপরাধীকে পুলিশ ধরতে পারে নাই বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here