লালমনিরহাট প্রতিনিধি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বারি সরিষা-১৪ এর মাঠ দিবস পালন। আজ উপজেলা কৃষি অফিসের আয়োজনে দুপুর ২.৩০ টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৪ নং কুচলীবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড ডাংগার বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজস্ব খাতের অর্থায়নে বারি সরিষা -১৪ সম্পর্কে মাঠ দিবস পালন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হারুন মিয়া,উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানুর আলম সিদ্দিক সেলিম( কুচলীবাড়ি),উপসহকারী কৃষি কর্মকর্তা মোশায়দ হোসেন পনা(কুচলীবাড়ি) সহ স্থানী ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ। এ সময় প্রধান অতিথি বলেন, তামাকের বিকল্প হিসেবে সরিষাকে সরকার গুরুত্ব দিচ্ছে । সরিষা চাষ করলে তামাকের আগেই ফসল ঘরে তোলা যায়, সরিষা যদি নিয়ম মেনে চাষ করা যায় তাহলে অনেক লাভজনক। আপনাদের কিভাবে লাভবান করা যায় সে নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন কৃষি বিজ্ঞানীগন।এছাড়াও তিনি সরকারি নানান সহায়তা কিভাবে পাওয়া যাবে সে বিষয়ে দিক নির্দেশনাসহ মহিলাদের কৃষিতে আসার আহ্বান জানান। উপসহকারী কৃষিকর্মকর্তা শাহানুর আলম সিদ্দিক সেলিম বলেন, জমিতে বার বার একই ফসল আবাদের ফলে জমিতে ফসলের উৎপাদনের পরিমান কমে যায়। সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে,উপসহকারী কৃষি কর্মকর্তা মোসায়েদ হোসেন পনা বলেন, কৃষি সম্প্রসারনে কৃষকদের সহায়তা করাই আমাদের একান্ত লক্ষ্য।আপনারা লাভবান হলে গোটা দেশ লাভবান হবে বলে আমি মনে করি। তাই আসুন নিয়মিত কৃষি ট্রেনিংয়ের মাধ্যমে সঠিক সময়ে সঠিক ফসল রোপন করি। সাথে সবার সহযোগীতা চাইলে উক্ত সভার সভাপতি সব ধরনের সহায়তা করবেন জানিয়ে সভার ইতি টানেন।সভাটি কৃষকদের আপ্যায়ন মাধ্যমে শেষ হয়।





