নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন প্রতিবন্ধীর অধিকারকে আরো সামনে এগিয়ে নিতে আমাদের সকলকে কাজ করতে হবে।

“প্রতিবন্ধিতা বিষয়ে মানসম্পন্ন ও তথ্যবহুল সংবাদ প্রকাশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে একদিনের এই কর্মশালা তোপখানা রোডস্থ প্রেস কাউন্সিলে অনুষ্ঠিত হয়।

বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম আরো বলেন একটা সময় এই প্রতিবন্ধি ইস্যু নিয়ে কাজ করার মানুষ খুব কম ছিল। কিন্তু এখন অনেকে কাজ করছে। এজন্য আমি খুব আনন্দিতবোধ করছি।

তিনি বলেন আপনারা এখান থেকে অর্জিত শিক্ষা জনগণের কল্যাণে ব্যবহার করবেন। যেন আপনাদের এই কাজে জনগণ উপকৃত হয় এই দিকে একটু নজর রাখবেন।

তিনি সাংবাদিকদের কাছে প্রতিবন্ধী ইস্যুটা জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।

প্রতিবন্ধী আইন নিয়েও আপনারা কাজ করবেন। আগামীতে এই প্রতিবন্ধী অধিকার আরো সামনে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল কবির রুপম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন গণমাধ্যমের ভাই-বোনেরা অল্প রিসোর্সে অনেক বড় বড় কাজ করতে পারে। তাদের একটি ছোট্ট লেখনীতে অনেক বড় প্রভাব ফেলে।

আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিবন্ধীদের কী অবস্থা এইসব বিষয়গুলো আপনাদের জানানোর জন্যই এই কর্মশালার আয়োজন, তিনি বলেন।

বিএমএসএফ প্রেসিডেন্ট এনামুল কবির রুপম বলেন আমি আশা করব আপনারা আজকের এই কর্মশালায় যা শিখবেন তা আপনারা আপনাদের প্রতিবেদন তৈরিতে কাজে লাগাবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here