নিউজ বাংলা ডেস্কঃ 

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ব্রাজিলের করোনা পরিস্থিতি বাজে হওয়ায় গ্যালারিতে বসে সে ম্যাচের স্বাদ নিতে পারেনি দর্শকরা। দুই মাসের ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
আগামী ৫ই সেপ্টেম্বর রাত ১টায় করেন্থিয়ান্স নিও কিমিকা অ্যারেনায় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার ২৩৪ জন। তবে ম্যাচটিতে ১২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে সিবিএফ। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল নিয়ন্তা সংস্থাটি জানায়, ‘ম্যাচটি সাও পাওলো রাজ্যে বড় ক্রীড়া ইভেন্ট ভক্তদের উপস্থিতির জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে।’
করোনায় ব্রাজিলে এখন পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ ম্রাা গেছে। তবে সম্প্রতি মৃত্যুর হার কমছে এবং টিকা নেয়ার হার বাড়ছে।পরিস্থিতি স্বাভাবিক অবস্থার দিকে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
ছয় রাউন্ড শেষে শতভাগ জয় নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল। দলটির পয়েন্ট ১৮। এছাড়া তিনটি জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।
এদিকে ম্যাচটিতে তারকা ফুটবলারদের না পাওয়ার শঙ্কা জেগেছে। করোনা মহামারিতে লাল তালিকাভুক্ত দেশ ও কোয়ারেন্টিন ইস্যুতে ইংলিশ ও স্প্যানিশ ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের দেশের হয়ে খেলার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেছে।
এই সিদ্ধান্তের ফলে ফ্রেড, থিয়াগো সিলভা, এডারসন, গ্যাব্রিয়েল জেসুস, আলিসন বেকার, ফ্যাবিনিও, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন ও রাফিনহাকে পাবে না ব্রাজিল। আর্জেন্টিনা পাবে না গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো, ক্রিস্টিয়ান রোমেরো ও এমিলিয়োনো বুয়েন্দিয়াকে।
তবে বিশ্বকাপ বাছাইপর্বে খেলোয়াড়দের ছাড়ার ব্যাপারে ইংল্যান্ড ও স্পেনের দুই শীর্ষ লিগকে নিজেদের অবস্থান বিবেচনা করতে বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনোর আশাবাদ, খেলাটির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে নমনীয় হবে লীগগুলো। তিনি বলেন, ‘আমি প্রতিটি সদস্য জোট, প্রতিটি লীগ এবং প্রতিটি ক্লাবকে সংহতি দেখানোর আহ্বান জানাচ্ছি। যা বৈশ্বিক খেলার জন্য সঠিক সিদ্ধান্ত হবে।’
বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাহায্য কামনা করেছেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘আমি পরামর্শ দিয়েছি যে, ইউরো ২০২০ এর শেষের দিকে যুক্তরাজ্য সরকার যে পদ্ধতি অবলম্বন করেছিল, অনুরূপ একটি পদ্ধতি যেন আসন্ন আন্তর্জাতিক ম্য্যাচের জন্যও প্রয়োগ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here