দৌলতপুর( মানিকগঞ্জ) প্রতিনিধি:
দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা বলেছেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন । তিনি বলেন আগস্ট শোকের মাস। বঙ্গবন্ধু ও পনেরো আগস্টের শহীদদের বেদান্ত স্মৃতি ধারণ করে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ হয়েছি। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে বর্তমান সরকার নজিরবিহীন ইতিহাস তৈরি করেছে। তিনি শনিবার ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে এসব কথা বলেন।

বিদ্যালয় ব্যাবস্থাপান কমিটির সভাপতি আবদুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, এভভোকেট শরফুদ্দিন খান, আওয়ামী লীগ নেতা শহীদুল রহমান মাহেল, লুৎফর রহমান, খলিলুর রহমান, শিক্ষক জালাল উদ্দিন সরকার, আবদুস সোবহান হক, রত্না আক্তার প্রমুখ। সভায় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, রাস্তা ও মসজিদ সংস্কার, কমিউনিটি ক্লিনিক প্রতিস্টার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।






