কামাল ইয়াসীন, রাজশাহী প্রতিনিধি : পৌর নির্বাচন ২০২১ এর তৃতীয় ধাপে রাজশাহী বিভাগের ১২টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ১২.৪৫ মিনিটে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. হুমায়ন কবির।
রাজশাহী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শপথকারী পৌর মেয়ররা হলেন, রাজশাহীর কেশরহাট পৌরসভার চতুর্থ বারের পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান, পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের পৌর মেয়র মতিউর রহমান, নওগাঁর পৌর মেয়র নাজমুল হক, ধামুইর হাটের পৌর মেয়র আমিনুর রহমান, নাটোরের সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, বগুড়ার ধুনটের পৌর মেয়র এজি এম বাদশা, কাহালু পৌর মেয়র আব্দুল মান্নান, গাবতলীর পৌর মেয়র সাইফুল ইসলাম, শিবগঞ্জের পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, নন্দীগ্রামের পৌর মেয়র আনিছুর রহমান। শপথ অনুষ্ঠানে মেয়র ছাড়াও ৩৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১১৭ জন সাধারণ কাউন্সিলর শপথ গ্রহণ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here