নিউজবাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

কিন্তু তাদের কর্মসূচি শুরুর আগেই মোদির কুশপুত্তলিকা কেড়ে নিয়েছে ছাত্রলীগ নেতারা। আজ দুপুরে টিএসসি চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হতে থাকে। তারা নরেন্দ্র মোদির কুশপুতুল বানিয়ে টিএসসিতে রাখে। অন্যদিকে বিকেল তিনটায় ছাত্রলীগের আনন্দ মিছিলে ‘যোগদানের’ জন্য সকাল থেকে রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদ হাসানের নেতৃত্বে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। ফেডারেশনের কর্মসূচি শুরুর আগেই টিএসসিতে রাখা মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এসময় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বাধা দিলেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ‘চুপ’ থাকতে বলে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটি কুশপুতুল পোড়ানোর কর্মসূচি দেই। সে লক্ষ্যে আমরা একটি কুশপুতুল তৈরি করে টিএসসি গেটে রাখি। তখন রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ৩০-৪০ জন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এর মাধ্যমে ছাত্রলীগ ভারতের নরেন্দ্র মোদির করা সকল অপকর্মের সমর্থন দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here