হুমায়ুন কবির, ঝিনাইদহ সংবাদদাতা :
ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের আইন ও দরকষাকষি সম্পাদক জনাব গোলাম রসূল মিলের শ্রমিক কর্মচারী ও কলনীর বাসিন্দাদের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করেন।তিনি নিজ গ্রাম ফয়লায় ঈদের নামাজ শেষ করেই মোবারকগঞ্জ সুগার মিলে যান।সেখানে তিনি কলোনিতে বসবাসকারী শ্রমিক-কর্মচারীদের পরিবারের খোঁজ খবর নেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। কলোনি শিশু-কিশোরদের সাথেও তিনি কিছু সময় ব্যয় করেন।এসময় কলোনি কমিটির সভাপতি জনাব মনিরুল ইসলাম, সেক্রেটারি বাবুল আহমেদ, প্রশাসনের মেম্বার সাইদুর রহমান পিকু,মিথুন পারভেজ, বাবুল আক্তার, আয়নাল ফোরম্যান, আবুল হোসেন সাজু, ইউনূস, শাহার আলি, ফজর আলী, সাহেব আলী তার সাথে ছিলেন।

গোলাম রাসূল বলেন, কালীগঞ্জের ঐতিহ্য আমাদের মোবারকগঞ্জ সুগার মিল। এখানে স্থানীয় লোকের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চাকরি করেন।তাদের খোঁজ খবর রাখা আমার দায়িত্ব।তিনি আরোও বলেন, চিনি একটি সম্ভাবনাময় রপ্তানিকারী পণ্য হতে পারে এবং কতগুলি পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশ এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে পারে, যেমনঃ কারখানাগুলির আধুনিকীকরণ, পূর্ণমাত্রায় আখ উৎপাদন, সহজশর্তে আখচাষীদের ঋণ প্রদান, রিফাইনারিগুলিকে পূর্ণমাত্রায় চিনি উৎপাদনের জন্য অনুমতি প্রদান, আখ চাষে ও চিনি উৎপাদনে আধুনিক প্রযুক্তি ও উপকরণ ব্যবহার, অব্যবস্থাপনা প্রতিরোধ, মিল কর্মচারীদের অপকর্ম থেকে বিরত রাখা এবং চিনিকলগুলি থেকে উৎপাদিত উপজাত পণ্যের (by-products) সঠিক ও ব্যাপক ব্যবহার নিশ্চিত করা।





