হুমায়ুন কবির , ঝিনাইদহ
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ১৮ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। শোকের মাস হওয়ায় নির্বাচন কমিশন প্রচার প্রচারণার সময়সীমার পরিবর্তন আনে। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম দিনেই জমে উঠেছে ভোটের মাঠ। প্রায় ৩ হাজার ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যাবসায়ী নেতা নির্বাচনের জন।

ব্যবসায়ী নির্বাচনে সহ-সাধারন সম্পাদক পদে মোরগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন কালীগঞ্জ ব্যবসায়ী সমাজের অতি প্রিয় মুখ আক্তার হোসেন দোলা। মোরগ প্রতীকের এই প্রার্থী পৌর এলাকার আড়পাড়া গ্রামের মোবারক হোসেন ও আনোয়ারা বেগম দম্পতির তৃতীয় সন্তান। দীর্ঘ ১২ বছরের অধিক সময় ধরে সুনামের সাথে কালীগঞ্জ বাজারে বিহারী মোড়ে মোটর পার্টসের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি সুমি রুমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। একই সাথে তিনি কালীগঞ্জ আটো পার্টস এন্ড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। তরুন উদীয়মান এই ব্যবসায়ী স্বপ্ন দেখেন কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমাজকে পরিবর্তনের ছোয়া দিতে।
কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমাজও স্বপ্ন দেখেন সৎ যোগ্য ব্যক্তি এই নির্বাচনে ব্যবসায়ী সমাজের নেতৃত্বে আসুক। তারই ধারাবাহিকতায় আক্তার হোসেন দোলাকে মূল্যবান ভোট প্রদান করে জয়যুক্ত করতে আশাবাদ ব্যক্ত করেন।
সরেজমিনে কালীগঞ্জ বাজারের বিভিন্ন সড়কে ব্যবসায়ীদের নিকট মোরগ প্রতিকের পোস্টার হাতে ভোট প্রার্থনা করতে দেখা যায়। এ সময় তিনি সাধারন ব্যবসায়ী ভাইদের সাথে কুশল বিনিময়সহ আলাপচারিতায় ব্যস্ত সময় পার করেন।

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সর্বমোট ২৩ টি পদের বিপরীতে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তার মধ্যে ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিভিন্ন পদে ইতিমধ্যে জয়লাভ করেছেন।
এব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার প্রেফেসার এনামুল হকের সাথে কথা হলে তিনি জানান, ৩ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শহরের হাসপাতাল সড়কে অবস্থিত সলিমুননেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।আজ থেকে আচরণ বিধি মেনে প্রার্থীদের প্রচার প্রচারণায় আর কোনো বাধা নেয়। আশারাখি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন কালীগঞ্জ তথা পৌর ব্যাবসায়ী সমিতিকে উপহার দিতে পারবো।






