কামাল ইয়াসীন, রাজশাহী
রাজশাহীর জাহানাবাদ ইউনযি়নরে ১৬১ নং দুর্গাপুর মৌজার ০১ নং খতযি়ানভুক্ত আর,এস, দাগ নং ১০১১। ওই দাগরেই রাস্তার পশ্চমি পাশে অবস্থতি একটি ধোর পড়া পাইকড় গাছ গত ১৫ জুলাই 2০২১তারিখে নিলাম বিক্রি করে হয়। অথচ নিলাম ডাককৃত এই গাছটি এখন র্পযন্ত অপসারণ করা হয়নি।
নিলামকৃত গাছটি স্থানীয় সুফিয়া নামক একজন মহিলার টিনের ঘরের উপর ঝুঁকে রয়েছে। ফলে যে কোন মুর্হুতে ধোর পড়া গাছটি ঘররে উপর পড়ে প্রাণহানি ঘটতে পার। এমতাবস্থায় মোহনপুর উপজলো সহকারী কমশিনার (ভূমি) গত ৩ আগস্ট ২০২১ তারিখে নিলাম ডাককৃত গাছ গ্রহণকারী জনৈক মুত্তাকিন আলমকে ০৭ দিনের মধ্যে অপসারনের জন্য নোটিশ দলিয়ে অজ্ঞাত কারণে এই গাছ অপসারণ করা হয়নি। ঝুঁকিপূর্ণ গাছের নিচে বসবাসকারী সুফিয়া খাতুন এই প্রতিবেদককে জানিয়েছেন, যে কোন মুর্হুতে গাছটি ভেঙে পড়তে পার, তবুও স্বামী সন্তানদের নিয়ে ভয়ে নিরুপায় হয়ে ওই ঘরেই বসবাস করে আসছেন । তিনি আরো জানান, আশঙ্কা নিয়ে প্রতি রাতেই তাদের ঘুমাতে হয়। সুফিয়া খাতুন কতৃপক্ষকে গাছটি অপসারণ করে পরিবার নিয়ে নির্বিঘ্নে বসবাস করার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।






