ফরিদুল ইসলাম রানা, লালমনিরহাট থেকে ফিরে
লালমনিরহাট পাটগ্রাম পৌরসভার নির্বাচন ১৪ ফেব্রæয়ারি। নির্বাচনকে ঘিরে বুধবার সন্ধ্যায় পৌরসভার বাইপাস মোড়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইটের নেতৃত্বে এক পথ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, সাবেক পৌর মেয়র মো. শমসের আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান বলেন,‘আজকের পাটগ্রাম উপজেলা ও পাটগ্রাম পৌরসভার এত উন্নয়ন এর আগে অন্য কোনো সরকারের আমলে হয়নি। এটা কেবল মাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের জন্যই হয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিক গতি অব্যাহত রাখতে নৌকা মার্কার জয় ছাড়া অন্য কোনো বিকল্প নাই।’ তিনি নৌকা সমর্থিত প্রার্থী রাশেদুল ইসলাম সুইটের পক্ষে ভোট চান।
সাবেক পৌর মেয়র বলেন, ‘আমরা সাতজন নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দাখিল করি,আমাদের মধ্যে প্রধানমন্ত্রী আমার স্নেহের ছোট ভাই রাশেদুল ইসলাম সুইটকে নৌকা মার্কা দেন। আমি রানিং মেয়র হয়েও সর্বপ্রথম তাকে অভিনন্দন জানিয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। আর আমার অসমাপ্ত কাজগুলোক আপনারা সবাই নৌকাকে আবারও বিজয়ী করে একটি সুন্দর বসবাসের উপযোগী পৌরসভা করবেন এটাই আমার প্রত্যাশা। ’
যুব লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এই যে, আমার সামনে ৫০০/১০০০ হাজার পাথর বোঝাই ট্রাক বুড়িমাড়ি টু ঢাকা যাচ্ছে এগুলো কি কেউ গোডাউনে রাখে? রাখে না। বরং এগুলো দিয়ে আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সুতরাং দেশের উন্নয়নের সাথে সাথে পাটগ্রাম পৌরসভাবাসীর উন্নয়নের জন্য নৌকা মার্কার কোনো বিকল্প নেই। সুতরাং ১৪ তারিখে নৌকা মার্কাকে জয়যুক্ত করতেই হবে।’ প্রার্থী সুইটকে অবশ্যই বিজয়ী করবেন বলে পৌরবাসির কাছে তিনি আশা ব্যক্ত করেন।
মেয়র প্রার্থী রাশেদুল ইসলাম সুইট বলেন, ‘বিগত সময়ে দলীয়ভাবে হয়তো কারো কাছে ভুল ত্রুটি করেছি। আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। ১৪ তারিখে আমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আমার জন্য সবাই দোয়া করবেন।’ সভা শেষে কন্ঠশিল্পী সাজু গানে গানে নৌকার পক্ষে ভোট চান।






