লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট ১ আসনের  এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন শনিবার কুচলিবাড়ী ইউনিয়নের কুজার বাজার সংলগ্ন বায়তুল মামুর মসজিদের ভিত্তি প্রস্তের উদ্ভোধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূ্র্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরে আলম আজাদ জুয়েল, নব নির্বাচিত পাটগ্রাম পৌরসভার মেয়র  রাশেদুল ইসলাম সুইট, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান,কুচলীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মন্টু, কুচলিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির খোকন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ সহ ছাত্রলীগের নেতা কর্মিরা। এসময় প্রধান অতিথি  মোতাহার হোসেন এমপি বলেন, মসজিদ – মাদ্রাসাতে সরকার সব সময় পাশে আছে আর থাকবে।বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন চলছে চলবে।  শেখ হাসিনার সরকার আছে বলেই এতো উন্নয়ন সম্ভব হচ্ছে। আমরা সব সময় পাশে ছিলাম আর থাকবো। এ সময় তিনি আসে পাশের রাস্তা, বিদ্যুৎ নিয়ে কোন সমস্যা আছে কি না খোঁজ খবর নেন এবং সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here