নিউজ বাংলা ডেস্কঃ

ইউক্রেনে রাশিয়ার হামলার জের ধরে যুক্তরাষ্ট্র তার আকাশসীমায় রুশ ফ্লাইট নিষিদ্ধ করতে যাচ্ছে। ঠিক কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ২৪ ঘণ্টার মধ্যেই তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন ও কানাডাও একই পদক্ষেপ গ্রহণ করে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘পুতিনের যুদ্ধ’ হিসেবে অভিহিত করে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করেছেন।
তিনি মঙ্গলবার রাতে বলেন, পুতিনের যুদ্ধ ছিল পূর্বপরিকল্পিত ও বিনা উস্কানিতে। পুতিন কূটনৈতিক প্রয়াস প্রত্যাখ্যান করেছেন। তিনি মনে করেছিলেন, পাশ্চাত্য ও ন্যাটো জবাব দেবে না। তিনি মনে করেছিলেন, তিনি আমাদের বিভক্ত করতে পারবেন। পুতিন ভুল করেছেন। আমরা প্রস্তুত।এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট দীর্ঘ সময় টেলিফোনে কথা বলেন বাইডেনের সাথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here