শিউলি আখান্দের কবিতাঃ তবুও বিকেল আসে
তবুও বিকেল আসে
শিউলি আখান্দ
তবুও বিকেল আসে
ম্লান হয় রোদ,
ডাক হরকরা কড়া নাড়ে না দরজায়,
চিঠির দিন শেষ।
একটি খাম
কি যে তার দাম
অপেক্ষার কাছে,
যে বোঝার সেই বোঝে
অন্যের কি যায় আসে!
২৮/০৩ /২০১৯ ইং উত্তরা,ঢাকা
***********
আব্দুল্লাহ আল সামিরের কবিতাঃ আমি তোমাদের ভালোবাসতে চাই
আমি তোমাদের ভালোবাসতে চাই
আব্দুল্লাহ আল সামির
আমি তোমাদের হাসিতে ঝুলে থাকতে চাই,
কালের এই সুদীর্ঘ পথজুড়ে,
যদিও নিঃস্তব্ধ নেক্রোপলিসে নামুক সুদীর্ঘ রাত ভাঙা যন্ত্রের ঐ মেলানকোলিক সুরে।
আমি ভালোবাসতে চাই এইসব সমাগম,...
কাজী বিভাসের কবিতাঃ ধৈর্য পরীক্ষা
ধৈর্য পরীক্ষা
কাজী বিভাস
স্বপ্নের চাষাবাদ বন্ধ বেশ কিছুদিন।
ভৌগোলিক কারণে বাজার মন্দা।
ক্যালকুলাসের অন্তরকলন আর সমাকলনে যদিও সব দৃষ্টিগোচর।
নিরানব্বই থেকে এক গোনার ধৈর্য পরীক্ষা চলছে।
এ অবস্থায় শীতের বৃষ্টি মোটেও ভালো ব্যপার নয়।
সিলমী (রজেত্নিম্লিস)-র কবিতাঃ শেষ কাব্যের শেষে
শেষ কাব্যের শেষে
সিলমী (রজেত্নিম্লিস)
আমি শেষ কাব্যটা লিখে ফেলেছি।
শেষ লাইনে দ্বিধা-দ্বন্দ্ব ছিল।
কলমের শেষ আঁচড়ে তুমি তা মুছে ফেললে!
একবার বন্ধ হয়ে গেলে কবিতার খাতা খোলে না,
পুরোনো কবিতাগুলো নতুন করে আবৃত্তি...
বঙ্গবন্ধু জাতিকে সুচারুরূপে সফল নেতৃত্ব দিয়েছেন : সরওয়ার জাহান এমপি
নিজস্ব প্রতিবেদকঃ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের সংগ্রাম আর সাতই মার্চের ভাষণ এক বিস্ময়কর ও অসাধারণ ঘটনা । পৃথিবীতে এর কোনো উদাহরণ বা নজির নেই।...
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই
নিউজবাংলা ডেস্ক
একুশে পদকপ্রাপ্ত নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান...
স্বাধীকার চেতনা জাগ্রত হয়েছিল শৈশবেই
নিউজবাংলা প্রতিবেদন
সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ তোশারফ আলী বলেছেন, ভাষা আন্দোলনের উত্তাল দিনে জন্ম নিয়েছিলাম। শৈশব থেকেই একটা স্বাধীকার চেতনা জাগ্রত হয়েছিল। বঙ্গবন্ধুর দেশ প্রেম আমাদের মাঝে সঞ্চারিত...
সিলমী (রজেত্নিম্লিস)-এর কবিতা: জোগেশদা’র হারানো ডায়েরী
জোগেশদা'র হারানো ডায়েরী
কলমেঃ সিলমী (রজেত্নিম্লিস)
জোগেশ দা এই মধ্যবয়সে এসেও
২০ মিনিটের রাস্তা হেঁটে পার হচ্ছেন।
পুরোটা বৃত্ত জুড়ে তার
অভিমন্যুর কুরুক্ষেত্রের চক্রব্যুহ।
এক জঙ্গল হিংস্রতা
লোকালয়ের মানুষ বোঝে না।
বোঝে না তার আবাসভূমিও।
ধোঁয়াশা আর কুয়াশা...
নাসরীন মিতার কবিতা: নির্ঘুম কানপাতা এক কবিতা
নির্ঘুম কানপাতা এক কবিতা
নাসরীন মিতা
নদীর উজান স্রোতে অনাবিল সুখ গুলো ভাসিয়ে দিলাম
তোমার কাছে।
দুঃখ যা আছে বিস্তীর্ণ সাদা মেঘে
ভাসিয়ে দিও আমার কাছে।
আমি কবিতা লিখবো বলে
তোমার দুচোখে খুঁজেছি,
রাশি রাশি শব্দ।
চোখের নীল...
বিবেক কুমারের কবিতা: মৃত শৈশব
মৃত শৈশব
বিবেক কুমার
-------------------------------
উচ্চাকাঙ্ক্ষার ব্যাগ নিয়ে পিঠে
হাত ধরে হেঁটে যায় শৈশবের লাশ,
বাবার আঙ্গুল কিংবা মায়ের সাথে সকালবেলায়,
অদূরে দাঁড়িয়ে হলুদরঙা স্কুলের বাস।
তখন রাস্তার পাশে দুর্বাঘাসে মুক্তোর মত শিশির বিন্দু বসে,
তখন আধফোটা...





