সিঁড়ি
অদিতি শিমুল
আমি না-হয় নিরিবিলিই চলে যাব;
এত এত সাক্ষরের ভিড়ে পারবো না
নিজের দাগ স্পষ্ট করতে।
কিংবা একটা সুতীক্ষ্ণ চিৎকার-
জাগতিক সমস্ত শব্দ ছাপিয়ে শুধু আমারই কণ্ঠ
ধ্বনিত হবে ইথারে-ইথারে।
অথবা একটি বিশ্বস্ত সমর্পণ থাকবে কেবল আমাকে ঘিরে —।
যা আমার দশদিক প্রদক্ষিণ করে-করে
সমস্ত যজ্ঞ শেষ হলে পর কেউ এসে আকাশ থেকে ঝুলিয়ে দেবে একটি অদৃশ্য সিঁড়ি!
—সিলেট, বাংলাদেশ।






