হুমায়ুন কবির ঝিনাইদহ প্রতিনিধি :
আজ পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৮। ‘এসো হে বৈশাখ এসো এসো…মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।’করোনা ভাইরাস মহামারির মধ্যেই বাঙালির জীবনে আরো একবার এলো পহেলা বৈশাখ। গত বছরও মানুষ ঘরে আবদ্ধ ছিল, এবারও বৈশাখ বরণে মেতে ওঠা হবে না সারা দেশের ন্যায় কালীগঞ্জেবাসীর। এবারের বৈশাখে নিশ্চয়ই বিশ্ব জুড়ে করোনার সংক্রমণের কারণে যে ‘লকডাউন’ চলছে তা থেকে মুক্ত হওয়ার আহ্বান ফুটে উঠবে সবার প্রার্থনায়।পাশাপাশি আজ ১ লা রমজান। গত বছরের ন্যায় এবারও লগডাউন আর রোজা একসাথে পালিত হচ্ছে।সারা দেশের ন্যায় কালীগঞ্জ উপজেলা প্রসাসন লগডাউন যথাযথভাবে কার্যকর করতে সকাল থেকেই মাঠে আছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুবর্ণা রানী সাহাকে শহরের বিনিন্ন মোড়ে মোড়ে ঘুরে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা যায়।পাশাপাশি কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।টহল পুলিশ জনগনকে বাসায় থাকতে,মাস্ক পরিধান করতে,নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে এবং সরকারি সব নির্দেশ পালনে পরামর্শ দেন।কালীগঞ্জ বাজার ঘুরে দেখা যায় সব দোকান বন্ধ, চলছে না সি এন জি এবং ইজিবাইক।তবেআল্প কিছু ভ্যান ও রিকশা চলাচল করতে দেখা যায়।





