মনের সীমান্তে
শাহ সাবরিনা মোয়াজ্জেম

কেবলই দায় আমার ভালোবাসার?
এযে কার্তিকের দেউলিয়াপনা!
কারুকার্যের পর্দা উঠানো ভোর
আর নিলাজ্ব বিহানের সয়ম্বরে দুজন দুজনার!
চলো চেনা জানা নলখাগড়ার বন
যেখানে চেনাজানা ভীড়!
দেখবে এক আকাশ পৃথিবী
একা মেঘ উচাটন নিখিল শরীর!
চোখ ধাঁধানো মনমাতানো
জলের আর্শী আর আমরা যুগল পায়রা!
সারাক্ষণ বাক-বাকুমের উষ্ণতা
গুটি গুটি পায়ের স্রোতে
হয়তো পিছু নেবে চেনা জানা বিভ্রান্তির বিভ্রম!
সেঁজুতির মৌনতা ঘীরে
পেটের আঁচিল আনমনা হয়ে নিরব পলক
ফেলবে চেনা জানা হাতের স্পর্শে!
দুরের আবেশে মন চলে
অবাধ্য চৌকস নিরালা নির্লজ্জ প্রেমে!
মনের আদালতে ঠাঁই দাঁড়িয়ে আছো
বাদলার দিনের দহন হয়ে!
নিরব নিস্তব্ধ তুমি
আর আমি বড্ড এলোমেলো!
জানোতো,
ছেঁড়া বদনে কষ্টের শ্যাওলা
তাইতো, শোভা পথ অরণ্য ছাড়িয়ে
স্বভাবশতই পরি তোমার মনোরম ফাঁদে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here