নিউজবাংলা ডেস্ক
সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২২ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যাবে কি না সে প্রশ্ন তুলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিরোধীদল শূন্য মাঠ তৈরিতে সরকার আবারও চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলাই শুধু নয়, গ্রেফতার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাজা দেওয়া হচ্ছে।







