ইসরাত জাহানের কবিতা: সংখ্যাটা ৩৫
সংখ্যাটা –৩৫
ইসরাত জাহান
শুভ কি অশুভ জানেনা সে!
তবে ৩৫ এ এসে মেয়েটা বেঁচে থাকতে শিখে গেছে।।
৩৫ এ এসে সে বুঝে গেছে নন্দিত নরকে কিভাবে হাসতে হয়।
৩৫--- সংখাটি বিজোড়, তারপরও মেয়েটি...
উৎপল তালধির কবিতা: ফটিকচাঁদ ঘোষ সমীপেষু
ফটিকচাঁদ ঘোষ সমীপেষু
উৎপল তালধি
ভাই ফটিক,
তোমাদের বানানো সাঁকোর নির্মাণশৈলীর দৌলতে
আমরা সেতু বানিয়েছি।
তার বুকে পদচারণা করতে করতে
সভ্যতা এগোচ্ছে অসভ্যের মতো।
সেতুর উপর দিয়ে মরিবাঁচি করে
কে কাকে টপকে
আগে গেলে আগে পাবের ঠিকানায় পৌঁছাবে
দেখলে...
শাহীনা আক্তারের কবিতা: বিষণ্ণ ক্যানভাস
বিষণ্ন ক্যানভাস
শাহীনা আক্তার
পোড়া চোখে বারুদের গন্ধ আসে
কান্না ঝরে না
দৃষ্টি পুড়ে যায় খরতাপে
চোখে মায়ার রূপ গেছে ফুরিয়ে
অবিনশ্বর আত্মা নিরবে কথা বলে
সেও চায় বৃষ্টি, হিমেল হাওয়া!
হেমলক বৃষ্টি পুড়িয়ে মারে
অতীতের শত স্মৃতি
কানা...
বিধানেন্দু পুরকাইতের কবিতা: বোকা মেয়ে
বোকা মেয়ে
বিধানেন্দু পুরকাইত
মেয়েটি জেনে গেছে
মাংস বিলোলে কবিতা হতে পারে
চুলে বিলি কাটলে রংমশাল
কিংবা ঠোঁট ছোঁয়ালে মহাকাব্য
মেয়েটি জেনে গেছে
পদ্মের কুঁড়ির কাছে বৈভব
আলো
জৌলুস।
মেয়েটা খুব বোকা
কবিতা হতে চাইলো না।
--পশ্চিমবঙ্গ।
শাহ সাবরিনা মোয়াজ্জেমের কবিতা: মনের সীমান্তে
মনের সীমান্তে
শাহ সাবরিনা মোয়াজ্জেম
কেবলই দায় আমার ভালোবাসার?
এযে কার্তিকের দেউলিয়াপনা!
কারুকার্যের পর্দা উঠানো ভোর
আর নিলাজ্ব বিহানের সয়ম্বরে দুজন দুজনার!
চলো চেনা জানা নলখাগড়ার বন
যেখানে চেনাজানা ভীড়!
দেখবে এক আকাশ পৃথিবী
একা মেঘ উচাটন নিখিল...
রাজ পথিকের কবিতা: প্রেমহীন নগরী
প্রেমহীন নগরী
রাজ পথিক
কংক্রিটের এই শহরটা বড্ড নিষ্ঠুর প্রীতিলতা!
এখানে নেই যমুনা, নেই তমাল-তরু!
বৃষ্টি ভেজা কদম এখানে হাসে না,
মধুর বিরহি সুরে, শাখে শাখে কোকিল ডাকে না!
সেই শানবাঁধানো ঘাটে…শ্যামের বাঁশি হাতে,
তোমার অপেক্ষায়...
অদিতি শিমুলের কবিতা: সিঁড়ি
সিঁড়ি
অদিতি শিমুল
আমি না-হয় নিরিবিলিই চলে যাব;
এত এত সাক্ষরের ভিড়ে পারবো না
নিজের দাগ স্পষ্ট করতে।
কিংবা একটা সুতীক্ষ্ণ চিৎকার-
জাগতিক সমস্ত শব্দ ছাপিয়ে শুধু আমারই কণ্ঠ
ধ্বনিত হবে ইথারে-ইথারে।
অথবা একটি বিশ্বস্ত সমর্পণ থাকবে...
মোঃ আব্দুল হাফিজের কবিতা: দীর্ঘশ্বাস
দীর্ঘশ্বাস
মোঃ আব্দুল হাফিজ
অতঃপর বৃহৎ আকৃতির রাস্তা
প্রিয়ার চুলের বিনুনির মতো সরু হয়ে গেল,
আমি ঐ সরু রাস্তা হেঁটে দাপ্তরিক কাজে ছুটে গেলাম।
দিনরাত সব সমান হয়ে গেছে
আমার হাতদুটো হ্যান্ড স্যানিটাইজারের গন্ধে ভরে...
আমিনা নাজনীন ডানার কবিতা: বিদ্রোহী মন
বিদ্রোহী মন
আমিনা নাজনীন ডানা
স্বপ্ন খোঁজার উন্মাদনায় একাকার উদয়াস্ত।
নয়নতারা গলি ধরে,
ভীরু পায়ে হেঁটে চলা রোজ রাতে
রাতপাখি শিস দেয়।
অশ্বত্থের কোটরে খসখস শব্দে,
ছমছম করে ওঠে আপাদমস্তক।
ক্লান্ত চোখে আগুন জ্বলে।
আর ঈশ্বর, ঘুমের আরামে
বিদ্রোহী...
কাজী বিভাসের কবিতা: ঈশ্বর কি ঘুমোচ্ছেন?
ঈশ্বর কি ঘুমোচ্ছেন?
সভাপতির ধমকে, বেশ কিছুক্ষন যাবৎ
সভায় পিনপতন নীরবতা।
হঠাৎ পাবলো নেরুদা বললেন-
পাবলো নেরুদা: ঈশ্বর কি ঘুমোচ্ছেন?
লর্ড বায়রন: ভালো প্রশ্ন।
বব ডিলন: এই প্রশ্নের মানে কী?
রবি ঠাকুর: সভার বিষয় এটা নয়।
রিচার্ড...





